ব্যক্তিগত তথ্য
মোঃ রকিবুল হাসান একজন বাংলাদেশী নাগরিক এবং রাজনীতিবিদ,তরুণ সমাজ সচেতন ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও দক্ষ সংগঠক। তিনি ইসলাম ধর্মাবলম্বী এবং ইসলামিক মূল্যবোধের অনুসরণ ও প্রচার করেন। তিনি ১৯৯৫ সালের ৩রা মার্চ লালমনিরহাট জেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
সামাজিক জীবন
রকিবুল হাসান ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও সমাজ সংস্কারে অনবদ্য ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি লালমনিরহাট জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কামিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা শাখার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার অংশ হিসেবে তিনি সমৃদ্ধ ও নিরাপদ লালমনিরহাট নামে একটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজের সকল স্তরের মানুষকে পাঠচক্র কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে তিনি লালমনিরহাটের প্রাণকেন্দ্রে সনিলা পাঠাগার প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি স্বপ্নসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
পারিবারিক জীবন
রকিবুল হাসানের পিতা মজিবর রহমান ও মাতা মোছা: রেহানা বেগম। তার পিতা লালমনিরহাটের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। রকিবুল হাসানের শৈশবেই পিতৃবিয়োগ ঘটে। তার মাতা মোছা: রেহানা বেগম এর স্নেহ মিশ্রিত শাসনে লালিত পালিত হন। তিনি এই দম্পতির চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান। তারা প্রত্যেক ভাইবোন স্ব স্ব কর্মস্থলে সু-প্রতিষ্ঠিত। রকিবুল হাসান বিবাহিত এবং তার স্ত্রী সিএ (চার্টার্ড অ্যাকাউন্টেন্সি) পেশার সাথে যুক্ত।
রাজনৈতিক পরিচয়
রাজনৈতিক জীবনে এই তরুণ তুর্কির অবির্ভাব জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর লালমনিরহাট জেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে। তিনি ২৪ এর গণ আন্দোলন হতে বিপ্লবকে ধারণ করে রাজনৈতিক জীবনে আবির্ভূত হন।তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদর্শিক অবস্থান ও রাজনৈতিক পরিকল্পনা
আদর্শিক দিক বিবেচনায় তিনি বাংলাদেশ পন্তায় বিশ্বাসী। ১৭ বছরের ফ্যাসিবাদী আমলের বিরুদ্ধে ২৪ এর গণ আন্দোলন থেকে বিপ্লবের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ পন্থার বিশ্বাসী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি লালমনিরহাট জেলা শাখার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। এবং বর্তমানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৬ সালে অনুষ্টিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট – ৩ সদর আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
আপনার অংশগ্রহণ আমাদের নির্বাচনী প্রচারণাকে শক্তিশালী করবে। পাশে দাঁড়ান, সমর্থন দিন, একসাথে আমরা দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করব।
আমি মোঃ রকিবুল হাসান, একজন শিক্ষাগত ও পেশাগতভাবে যোগ্য শিক্ষক। সামাজিক ও নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয়, লালমনিরহাট জেলা নাগরিক শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হিসেবে জনগণের সেবায় নিয়োজিত।
কপিরাইট © ২০২৫। সকল অধিকার সংরক্ষিত। রকিবুল হাসান
WhatsApp us