নির্বাচনী ইশতেহার

আমার নির্বাচনী ইশতেহার

জনগণের জন্য নির্বাচনী ইশতেহার

আমার নির্বাচনী ইশতেহার জনগণের অধিকার, উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা।

শিল্প উন্নয়ন :

  • শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় লালমনিরহাট ইপিজেড স্থাপন ।
  • গ্যাস সংযোগ স্থাপন ।

যোগাযোগ ব্যবস্থা :

  • লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ।
  • শতবর্ষী তিস্তা রেল সেতু পুনরনির্মাণ ।
  • লালমনিরহাট বিমানবন্দরকে দ্রুত সময়ের মধ্যে ডোমেস্টিক বিমানবন্দরে রূপান্তর।

অবকাঠামো উন্নয়ন :

  • তিস্তা মহা-পরিকল্পনার বাস্তবায়ন।
  • নদী খনন ও প্রয়োজনীয় বাঁধ নির্মাণ।
  • লালমনিরহাট জেলা প্রেস ক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের জন্য রেড জুলাই টাওয়ার নির্মাণ।

শিক্ষা :

  • সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের আইটি ল্যাব আধুনিকায়ন, স্মার্ট ক্লাসরুম ও STEM কার্যক্রম প্রবর্তন।
  • শিক্ষার্থীদের দেশ ও বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান।
  • মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মমুখী করা লক্ষ্যে কারিগরি শিক্ষা কার্যক্রম প্রবর্তন।
  • লালমনিরহাট মেডিকেল কলেজ এবং লালমনিরহাট কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

গ্রামীণ উন্নয়ন:

  • গ্রাম পর্যায়ে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ।

তরুণ ও যুব সমাজ:

  • যুব ও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন।
  • টিটিসি ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আধুনিকায়ন।
  • আইসিটি নির্ভর তরুণ ও যুবসমাজ গঠন।
  • বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি।

কৃষি, খাদ্য ও পুষ্টি :

  • টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করা।
  • শ্রমিক ও কৃষকের অধিকার রক্ষা।
  • কৃষকদের সাথে শিল্প কারখানার পণ্য সরবরাহ চেইন গঠন।

গণমাধ্যম ও নাগরিক:

  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ।
  • শক্তিশালী নাগরিক সমাজ প্রতিষ্ঠা।

স্বাস্থ্যসেবা :

  • জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে আধুনিক ও জটিল চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ।
  • জেলা সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস ইউনিট স্থাপন।
  • ডাক্তার, নার্স ও স্টাফ সংখ্যা বৃদ্ধি।

ক্রীড়া উন্নয়ন :

  • জেলা পর্যায়ে জিমনেসিয়াম ও সুইমিং পুল নির্মাণ।
  • ছেলে-মেয়ে উভয়ের জন্য পৃথক ক্রীড়া প্রশিক্ষক ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।
  • Sports Village প্রতিষ্ঠা।

অনগ্রসর জনগোষ্ঠী :

  • দলিত হিজড়া ছিন্নমূল ও অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা এবং ট্রাস্ট গঠন।

ধর্মীয় সহাবস্থান :

  • ধর্মীয় সহাবস্থান রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখা।
  • ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয় সমূহের দায়িত্বপ্রাপ্তদের সুযোগ-সুবিধা বৃদ্ধি।

মুক্তিযোদ্ধা কল্যাণ :

  • লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও স্বার্থ অক্ষুন্ন রাখা।

জুলাই বিপ্লব:

  • জুলাই বিপ্লবের স্পৃহা বজায় রাখা।
  • জুলাই জন আকাঙ্ক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন।
  • জুলাই যোদ্ধাদের চেতনাকে গুরুত্ব দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করা।
  • জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা,জুলাই আহত ও শহীদ পরিবারের পুনর্বাসের নিশ্চিত করা।
  • লালমনিরহাট জুলাই কল্যাণ ট্রাস্ট গঠন।

পর্যটন উন্নয়ন :

  • নদীর তীরবর্তী পর্যটনকেন্দ্র স্থাপনের মাধ্যমে লালমনিরহাটকে পর্যটন নগরীতে রূপান্তর।
  • নতুন সামাজিক বিনোদন কেন্দ্র স্থাপন।

দুর্নীতি ও অনিয়ম :

  • সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল করা।
  • দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন।

নাগরিক দরবার :

  • জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত যোগাযোগ এবং স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিতকল্পে নাগরিক দরবার প্রতিষ্ঠা।

নির্বাচনী প্রচারণায় অংশ নিন

আপনার অংশগ্রহণ আমাদের নির্বাচনী প্রচারণাকে শক্তিশালী করবে। পাশে দাঁড়ান, সমর্থন দিন, একসাথে আমরা দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করব।

মোবাইল নম্বর

ইমেইল এড্রেস

ফলো করুন

রকিবুল হাসান এর রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী কর্মকান্ড নিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রেরণ করুণ।

এখানে আপনার বার্তা দিন